প্রধান শিক্ষকের বাণী

principal
গাজিউর রহমান সরদার
অধ্যক্ষ,
মির্জাপুর হাইস্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী

প্রতিষ্ঠানটি রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০ং ওয়ার্ডে রাজশাহী শিক্ষানগরীর প্রধান বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুরে ১ জানুয়ারী ১৯৯১ সনে কাঠের স্কুল নামে যাত্রা শুরু করে। অত্র প্রতিষ্ঠানটিতে নার্সারী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) পর্যন্ত পাঠদান করানো হয়। এছাড়া কারিগরি শিক্ষার জন্য নবম ও দশম শ্রেণিতে ভোকেশনাল শাখা চালু আছে। হাতে কলমে শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়। পর্যাপ্ত খেলার মাঠ ও লাইব্রেরী রয়েছে যা সকল শিক্ষার্থীর সৎ চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলবে বলে আমি বিশ্বাস করি। স্কুলটি সিটি কর্পোরেশনের মধ্যে হলেও এলাকায় অধিকাংশ মানুষ দারিদ্র সিমার নিচে বসবাস করে। অর্থের অভাবে কোন শিক্ষার্থীর লেখা-পড়া যাতে বন্ধ না হয় সে ব্যাপারে অত্র প্রতিষ্ঠান বদ্ধ পরিকর। অত্র প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষা কার্যক্রম, উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও শিক্ষা সম্পর্কিত কার্যক্রম অনুষ্ঠিত হয় যাতে শিক্ষার্থীর সামগ্রিক উন্নতি হতে পারে। আমি অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের সু-স্বাস্থ্য কামনা করছি।