১৯৯১ সালের ১লা জানুয়ারী রাজশাহী-নাটোর বিশ্বরোড সংলগ্ন মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে প্রতিষ্ঠিত হয় মির্জাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। রাস্তার ড্রেনের ওপর বালির ভরাট ফেলে অফিস রুমসহ প্রতিবছর একটি করে শ্রেণিকক্ষ তৈরি করে মির্জাপুর নিম্ন মাধ্যমিক নৈশ বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত করেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মোঃ নাজমুল হক। এলাকাবাসীর সহায়তায় তিনি শুরু করেন।
প্রথম সভাপতি- মোঃ আব্দুর রউফ, মোঃ তসলিম উদ্দিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের তৎকালীন সভাপতি প্রফেসর ও.আই. জোয়ার্দার, ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মোঃ ফজলুল হকের মত ব্যক্তিদের হাত ধরে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।
প্রতিষ্ঠাকালে শিক্ষক হিসেবে ছিলেন মোঃ জামাল উদ্দিন, মোঃ নাসিম উদ্দিন, মোঃ নার্গিস বেগম, মোসাঃ নার্গিস বেগম, মোঃ মইনুল হক, মোঃ রবিউল ইসলাম, মোসাঃ শিরিন খাতুন, মোসাঃ ইরানী খাতুন, মোঃ বদিউজ্জামান, সুচিত্রা রানী, জ্যোৎস্না রানী, মোঃ আব্দুস সবুর, মোঃ সালাহউদ্দিন, মোসাঃ মাহবুবা খাতুন, মোঃ গাজিউর রহমান সরদার, মোঃ ইসমাইল হোসেন, মোসাঃ মেরিনা খাতুন প্রমুখ।
অফিস সহকারী মোঃ আব্দুল হান্নান, অফিস(পিওন) মোঃ মোয়াজ্জেম হোসেন এবং মোঃ রুবেল হোসেন।
১৯৯১ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকাবাসীর শিক্ষানুরাগী ব্যক্তিদের সহায়তায় প্রতিষ্ঠানটি এগিয়ে চলেছে।
নাজমুল হোসেন
প্রতিষ্ঠাতা
মির্জাপুর হাইস্কুল অ্যান্ড কলেজ