সভাপতির বাণী

sovapoti2

সুবর্ণা রানী সাহা
সভাপতি,
মির্জাপুর হাইস্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী

মির্জাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ রাজশাহী শহরের বিনোদপুরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যা ১৯৯১ সাল থেকে এই জনপদে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এ প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় ইতিহাস। এ প্রতিষ্ঠানের গুণী শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী অত্যন্ত নিষ্ঠার সাথে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবীয় গুনাবলি অর্জনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন। এ শিক্ষা প্রতিষ্ঠানটি ছাত্র, শিক্ষক ও অভিভাবক সকলের ঐকান্তিক প্রচেষ্টায় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠুক এটাই আমার একান্ত কাম্য। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু লেখাপড়ায় নয়, সকল প্রকার সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখবে এটাই আমার প্রত্যাশা। সুস্থধারার সাংস্কৃতি বিকাশ একটা জাতির জন্য খুবই প্রয়োজন।
 
বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সম্মানিত অভিভাবক-অভিভাবিকা, এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদরে সার্বিক সহযোগীতা আমি একান্ত ভাবে কামনা করছি। আমি প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও র্দীঘায়ু কামনা করছি।